শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৬:২৮ পিএম, ২০২৪-১২-১১
সমাজে যতই আন্দোলন কিংবা প্রতিবাদ-ই হোক না কেন সম্মিলিত প্রচেষ্টা না থাকলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা এদেশ থেকে কখনোই দূর করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ টিএইচআরবি-র সভায়। বক্তারা বলেন-- মানবাধিকার বলতে আমরা সাধারণ অর্থে বুঝি মানুষের সেই সব অধিকার ও স্বাধীনতাকে, যে অধিকারগুলো নারী, পুরুষ, শ্রেণি, ভাষা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে-কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে উপভোগ করতে পারে।
প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।
বর্তমান বিশ্বে দারিদ্র্য ও বঞ্চনা সবচে' গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গৃহীত হয়, যা একটি মাইলফলক। এ অধিকারের বলে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ, জাতীয় পরিচিতি কিংবা সম্পত্তি নির্বিশেষে সব মানুষকেই সমান অধিকারের যোগ্য বিবেচনা করা হয়। জাতিসংঘের সাধারণ সভায় ৪৮টি দেশের সম্মতিতে এই সর্বজনীন মানবাধিকারের ঘোষণা গৃহীত হয়, যা সব জাতি ও ধর্মের সাধারণ মানুষের বিশেষ কৃতিত্বের সূচক। ৫০০টিরও বেশি ভাষায় সর্বাধিক অনূদিত নথি হলো এই সর্বজনীন মানবাধিকার। তবে ১৯৪৮ সালে গৃহীত হলেও ১৯৫০ সাল থেকে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালন করা শুরু হয় পৃথিবীজুড়ে।
লালখান বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশিষ্ট সমাজ সেবক, ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ-এর চেয়ারম্যান মাসুদা বিলকিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিএইচআরবি-র চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, শিক্ষাবিদ ও গবেষক সৈয়দ মো: মোখতার উদ্দিন, অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর, শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক মো: সাজ্জাদ উদ্দিন।
লেখক-সাংবাদিক ও টিএইআরবি-র মহাসচিব আবদুল্লাহ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠক ও মানবাধিকার কর্মী মো: সাইদুর রহমান মিন্টু, সাংবাদিক ও ব্যাংকার শাহজালাল, মানবাধিকার কর্মী মফিজুল আনোয়ার আরফান, মীর বরকত হোসেন, সংস্থার দপ্তর সম্পাদক মো: শাহজাহান সাজু, শিক্ষক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ হানিফ, সাংবাদিক নুরুল আযম, মানবাধিকার কর্মী মুসলিম সিকদার, রাজনীতিবিদ জানে আলম, মানবাধিকার কর্মী সালাউদ্দিন পলাশ, বিকাশ চন্দ্র নাথ, আমির হোসাইন আতিক, ইমরান, জয়ন্ত দে, আমিনুল হক ও শিল্পী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited